প্রিন্ট এর তারিখঃ ২ নভেম্বর, ২০২৬, ৯:১১ PM ||
প্রকাশের তারিখঃ ১৩ জুলাই, ২০২৬, ৭:৪২ PM
আত্রাইয়ের সমসপাড়া হাটে মোবাইল কোর্ট, ৮০ হাজার টাকার নিষিদ্ধ রিংজাল জব্দ ও ধ্বংস
মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার সমসপাড়া হাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে আনুমানিক ৮০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ রিংজাল জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচালিত এ মোবাইল কোর্টে জব্দকৃত রিংজাল প্রকাশ্য স্থানে পুড়িয়ে ধ্বংস করা হয়। অবৈধ জাল ব্যবহার রোধ এবং মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১